সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

TOPPAY FAQ – কাস্টমার কেয়ার গাইডলাইন

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

TOPPAY মোবাইল EMI, পেমেন্ট ও কাস্টমার কেয়ার—আপনার প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায়।

  • গ্রাহকের NID অবশ্যই আসল কপি (বয়স ১৯–৬২)।
  • গ্যারান্টরের NID ফটোকপি/স্ক্যান কপি গ্রহণযোগ্য (বয়স ২১–৬২)। গ্যারান্টর প্রথম রক্তের আত্মীয় হতে হবে এবং যাচাই কল ধরতে হবে।
  • গ্যারান্টর: বাবা-মা, ভাই-বোন, স্বামী/স্ত্রী বা সন্তান।
  • সহকর্মীর নাম ও নম্বর, অথবা অন্য পরিবারের সদস্যের নাম ও নম্বর।
  • গ্রাহক ও গ্যারান্টর NID বাধ্যতামূলক।
  • গত ৩ মাসের bKash/ব্যাংক/MFS স্টেটমেন্ট।
  • গ্রাহকের কর্মসংক্রান্ত তথ্য।

বর্তমানে শুধুমাত্র bKash-এর মাধ্যমে Payment গ্রহণ করা হয়। Nagad, Card অথবা অন্য কোনো মাধ্যমে Payment গ্রহণযোগ্য নয়।

আপনার কিস্তিতে EMI Amount, Service Fee, Security Fee ও Processing Fee থাকতে পারে। স্বাক্ষরের আগে পার্টনার স্টোর থেকে সম্পূর্ণ Breakdown নিন।

নির্ধারিত তারিখে TopPay Client App খুলে নির্দেশ অনুযায়ী কিস্তির পেমেন্ট সম্পন্ন করুন। সফল পেমেন্টের পর স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। সহায়তার জন্য TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

TopPay Client App অনুমোদিত TOPPAY পার্টনার স্টোর থেকে দেওয়া হয়। কিস্তি অনুমোদনের পর স্টোর WhatsApp-এ অফিসিয়াল QR Code পাঠাবে। Android ফোন দিয়ে স্ক্যান করে ইনস্টল করুন। QR Code না পেলে স্টোর বা TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

কিছু Android ফোনে Play Store-এর বাইরে থেকে App ইনস্টল করলে সতর্কবার্তা দেখাতে পারে। নিজে থেকে ফোনের Security Settings পরিবর্তন করবেন না। যে পার্টনার স্টোর থেকে ফোন নিয়েছেন সেখানে যান, অথবা TOPPAY কাস্টমার কেয়ার +8809677688688-এ যোগাযোগ করুন।

TOPPAY-এর অফিসিয়াল bKash Merchant Number-এ Payment অপশন দিয়ে পরিশোধ করুন। Transaction Screenshot আমাদের অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠান। যাচাইয়ের পর পেমেন্ট আপডেট হবে এবং প্রয়োজন হলে ফোন Unlock হবে।

প্রথমে Internet (Mobile Data বা Wi-Fi) চালু আছে কিনা নিশ্চিত করুন। TopPay Client App-এ Refresh Phone Status ব্যবহার করুন। অধিকাংশ ক্ষেত্রে ফোন স্বয়ংক্রিয়ভাবে Unlock হয়। না হলে পেমেন্টের তথ্য নিয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

App Payment: সফল Payment-এর পর সাধারণত স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
Manual Payment – Office Hour: যাচাইয়ের পর আনুমানিক ১ ঘণ্টা।
Manual Payment – Office Hour-এর পর: আনুমানিক ১২ ঘণ্টা পর্যন্ত।

চূড়ান্ত Loan Approval-এর পর আবেদন বাতিল করা যায় না। সকল তথ্য যাচাই ও Review Team-এর টেলিফোন সম্মতির পরই Approval দেওয়া হয়। চূড়ান্ত Approval-এর আগে পার্টনার স্টোরে আবেদন প্রত্যাহার করতে পারেন।

Loan Approval-এর পর Installment-এর মেয়াদ (Tenure) পরিবর্তন করা যায় না। স্বাক্ষরের আগে পার্টনার স্টোরে পছন্দের মেয়াদ নিশ্চিত করুন।

নিকটস্থ থানায় IMEI Number উল্লেখ করে General Diary (GD) করুন। Loan Account সচল রাখতে নিয়মিত কিস্তি পরিশোধ চালিয়ে যান। আরও সহায়তার জন্য TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

সক্রিয় TOPPAY কিস্তির অধীনে থাকা ফোন সব কিস্তি শেষ না হওয়া পর্যন্ত বিক্রি বা হস্তান্তর করা যাবে না। ব্যবহৃত ফোন কিনে Lock দেখলে IMEI নিয়ে TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন—শুধুমাত্র নিবন্ধিত গ্রাহককে সহায়তা দেওয়া হয়।

IMEI Number ও NID তথ্য নিয়ে TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। পরিচয় যাচাইয়ের পর শুধুমাত্র নিবন্ধিত গ্রাহককে সহায়তা দেওয়া হবে।

যে পার্টনার স্টোর থেকে আবেদন করেছেন সেখানে যান, অথবা TOPPAY কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করুন। সঠিক মোবাইল নম্বর দিয়ে আপডেট বা পুনরায় আবেদন করতে সহায়তা করা হবে।

যে পার্টনার স্টোর থেকে ফোন নিয়েছেন সেখানে যোগাযোগ করুন, অথবা Loan Reference নিয়ে TOPPAY কাস্টমার কেয়ার-এ কল করুন। আপডেট টিমের মাধ্যমে তথ্য সংশোধন করা হবে।

নিবন্ধিত মোবাইল নম্বর পরিবর্তনের জন্য TOPPAY কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। IMEI সংক্রান্ত সমস্যায় লোন তথ্য নিয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

TOPPAY Services Limited
Level-09, Lotus Kamal Tower-2, Plot 59/61, Road 23, Gulshan-1, Dhaka
Email: info@toppaybd.com · Tel: +8809677688688
পেমেন্ট, App ও কিস্তি সংক্রান্ত সহায়তার জন্য অফিসিয়াল কাস্টমার কেয়ার চ্যানেল ব্যবহার করুন।

এখনও সাহায্য দরকার?

আপনার নম্বর দিন, আমরা যোগাযোগ করব।

জমা দিয়ে আপনি TOPPAY সেবা সম্পর্কে যোগাযোগের সম্মতি দিচ্ছেন। এই ফর্মে NID বা ব্যাংক স্টেটমেন্ট নেওয়া হয় না।